ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পর্তুগালের লিসবন শহর মাতাতে আসছে আসিফ আকবর

সাগর কন্যার দেশ পর্তুগালের লিসবন শহর মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। পর্তুগালে এটাই তার প্রথম সফর। বাংলা গানের যুবরাজ হিসেবে খ্যাত শিল্পী আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’- এই এক গান দিয়েই বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপরের গল্প শুধুই সফলতার। ধারাবাহিকভাবে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। স্টেজ ও অডিওতে টানা এক দশক রাজত্ব করেছেন। এরপর ২০১০ থেকে ২০১৪ সাল। ৪ বছরের বিরতিতে যান আসিফ।


সম্প্রতি জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ক্যারিয়ারে যোগ হলো নতুন পালক। এবার তার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ও ডন রূপে হাজির হচ্ছেন একটি গানচিত্রে। গানটির শিরোনাম 'দ্য লাস্ট ডন'। তারপরও থেকেই ইউরোপের বিভিন্ন দেশে লাইভ শো করতে আগ্রহী হয়ে উঠেন।


বাংলা গানের যুবরাজ দর্শক মাতাতে আসছেন লিসবনে। গত ১২ জুলাই লিসবনের একটি রেষ্টুরেন্টে কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৮ঘটিকায় সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটুর সভাপতিত্বে ও সিনিয়র সহ- সভাপতি মো: এনামুল হক এর পরিচালনায় সংবাদ সম্মেলন শুরু হয়।আমাদের এই প্রোগ্রামটিতে স্পন্সরের সুযোগ রয়েছে যদি লিসবনের কোন ব্যবসায়ী আমাদের সাথে থাকতে চান আশাকরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।


বর্তমানে আমাদের স্পন্সর নিয়ে আমাদের পাশে যারা আছেন লিসবনের বিশিষ্ট ব্যবসী ও জহির ক্যাশ এন্ড কারীর স্বত্তাধিকারী জহিরুল ইসলাম, লিসবনের বিশিষ্ট ব্যবসী মাতৃভান্ডার মানিট্রান্সফারের স্বত্তাধিকারী কামাল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: জুয়েল ইসলাম।এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসের, সাংগঠনিক সম্পাদক মো: খাইরুল কবির সরকার শিমুল, সহ- সমাজ কল্যান সম্পাদক প্রান্ত সাহা, সদস্য শরীফুল ইসলাম। সোমবার থেকে লিসবনের কন্টিনেন্টালের যেকোনো ওয়ার্টনের শোরুমে অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑